hadith book logo

ইসলামের নৈতিকতা ও আচরণ

লেখকঃ ড. মারওয়ান ইবরাহীম আল-কায়সি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯

পঞ্চম অধ্যায়ঃ পোশাক

মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ও সামাজিক মত বিনিময়ের ক্ষেত্রে পোশাক পরিচ্ছদ গুরুত্বপূর্ণ উপকরণ হলেও ইসলামি দৃষ্টিকোণ থেকে তা শুধু ‘মাধ্যম’ হিসে্বেই রয়ে গেছে এবং তা ‘লক্ষ্য’ নয়। পোশাকের উদ্দেশ্য হচ্ছে প্রাথমিকভাবে মানবেদেহ আবৃত করা এবং তাপ বা ঠাণ্ডা থেকে শরীরকে রক্ষা করা।

সমাজের সকল মানুষকে বিশেষ ধরনের পোশাক পরতে হবে- এরকম কোন কথা নেই। বরং একই ধরনের পোশাক পরা ইসলামি শিক্ষার অনুকুল নয়। তবে পোশাকের ব্যাপারে সাধারণ রূপরেখা দেওয়া হয়েভে। এর কতিপয় রূপরেখা নর-নারী উভয়ের জন্য অভিন্ন; বাকীগুলো নারী অথবা পুরুষের জন্য বিশেষভাবে নির্দিষ্ট।