hadith book logo

ইসলামের নৈতিকতা ও আচরণ

লেখকঃ ড. মারওয়ান ইবরাহীম আল-কায়সি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৮

পশু জবাই করা

খোদার রহমত কামনা এবং নতুন শিশুকে বালামুছিবত থেকে রক্ষা করার জন্য পরিবারের পক্ষ থেকে পশু জবাই করা হয়। এতে নিম্নোক্ত নিয়মকানুন মানা হয়ঃ

১. এ উপলক্ষে একটি পশু জবাই করা। ভিক্ষার আকারে এর মূল্য দিলে চলবে না।

২. পশুটি ছাগল, ভেড়া, গরু বা মাদী ও পুরুষ উট হতে পারে।

৩. এই জন্তু নির্বাচনের ব্যাপারে কুরবানীর পশুর নির্বাচনের নিয়ম প্রযোজ্য (১১ নং অধ্যায় দেখুন)

৪. পশু জবাইকারী ব্যক্তি বলবে- “বিসমিল্লাহে আল্লাহুম্মা হাজা মিনকা ওয়া আলাইকা” (আল্লাহর নামে জবাই করছি। হে খোদা তোমার হুকুম তামিলের জন্য এটা করছি।)

৫. পশুর রক্ত দিয়ে শিশুর মাথা, দেয়াল বা অন্যকিছু রঞ্জিত করা নিষিদ্ধ।

৬. পশুর গোশত তিন অংশে ভাগ করা উচিত- একাংশ পরিবারের জন্য, অপর দু’অংশ আত্মীয়-স্বজন, প্রতিবেশিী এবং দরিদ্রদের জন্য।

৭. পশুর চামড়া বা মাথা বিক্রি করা অথবা কসাই বা পাচককে ফি হিসেবে দেওয়া যাবেনা।

৮. কিছু সংখ্যক আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে ভোজনের জন্য দাওয়াত করা উচিত।