hadith book logo

ইসলামের নৈতিকতা ও আচরণ

লেখকঃ ড. মারওয়ান ইবরাহীম আল-কায়সি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৬

অভিনন্দন ও পরিদর্শন

১. নতুন শিশুর আগমনে পিতামাতাকে অভিনন্দন জানানো হচ্ছে এই শিশু জন্মের সাথে তাদের আনন্দের শরিক হওয়া। অভিনন্দন জ্ঞাপন যে কোন প্রকারে হতে পারে; শিশুর জন্মের জন্য পিতামাতার প্রতি রহমত আসুক – এই কামনা করাই সুন্দর অভিনন্দন।

২. ছেলে সন্তান জন্মের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানানো এবং মেয়ে হলে না জানানো সম্পূর্ণ ইসলাম বিরোধী আচরণ।

৩. অভিনন্দনের জবাবে ধন্যবাদ জানিয়ে বলতে হবে- “আল্লাহর আপনার প্রতি রহম করুন এবং আপনাকে আরো শিশু সন্তান দিন।”