hadith book logo

ভালো ছাত্র হওয়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

দুশ্চিন্তা থেকে বাঁচার উপায়

দুশ্চিন্তামুক্ত জীবন গড়তে হলে অতীত এবং ভবিষ্যতকে ভুলে বর্তমানে কী করা যায় সেটা নিয়ে ভাবতে হবে এবং কাজ করতে হবে। অতীত থেকে যে শিক্ষা নিতে হবে তা হল- অতীতে যে ভুলগুলো হয়েছে তার কারণ মনে রেখে ভবিষ্যতে সতর্ক হয়ে চলতে হবে যাতে এরকম আর না ঘটে। প্রতিটি দিনকে নতুন জীবন মনে করতে হবে। প্রত্যেক দিনের প্রফুল্লতার জন্য একটি কর্মসূচী তৈরি করা যায় এভাবে-

আজকের জন্য আমি সুখী হব। আমার মনের কাছে আমি সুখী হব। কারণ সুখ বাইরের বস্তু নয়, তা হল অন্তরের।

আজকের জন্য আমি শরীরের যত্ন নেব।

আজকের প্রয়োজনীয় কাজগুলো আজকেই করে নেব।

আজ আমি একটি হলেও অপরের উপকার করব। আর কিছু না পারলেও তার জন্য দু‘আ করব।

আজকের জন্য আমি হাসি মুখে থাকব, শান্ত থাকব, কারো ক্ষতি করব না, অন্যের গীবত ও অহেতুক সমালোচনায় লিপ্ত হব না।

আজকের সমস্যার সমাধান নিয়ে চিন্তা করব।

আগামী দিন কি কি কাজ করব তা ঘুমানোর পূর্বে ঠিক করে রাখব।

প্রতিদিন খোঁজ নেব- আজ আমি কী করেছি। কারণ আমার আজকের দিনটি চলে যাওয়া মানে আমার জীবন থেকে একটি দিন ঝরে যাওয়া- যা আর কোনো দিন ফিরে আসবে না।

এভাবে প্রতিটি দিনকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, যাতে আজে-বাজে চিন্তায় পড়ে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট না হয়। তাহলে দুশ্চিন্তা থেকে বাঁচা যাবে এবং লেখাপড়াসহ যেকোন কাজে সফলতা আসবে।