১
ভালো ছাত্র হওয়ার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
খাওয়ার নিয়মাবলী
১. মেঝেতে দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নাত।
২. খাওয়ার সময় উভয় হাঁটু উঠিয়ে অথবা উভয় হাঁটু বিছিয়ে অথবা এক হাঁটু উঠিয়ে অপর হাঁটু বিছিয়ে এ তিন নিয়মের যেকোন এক নিয়মে বসা উত্তম।
৩. খাওয়ার আগে হাত ধোয়া।
৪. ডান হাত দিয়ে খাওয়া।
৫. ‘বিসমিল্লাহ’ বলে খাওয়া শুরু করা। শুরুতে ‘বিসমিল্লাহ’ বলতে ভুলে গেলে যখনই মনে পড়বে তখনই ‘বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আ-খিরাহ’ পড়া। হুযায়ফা (রাঃ) হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আহারের পূর্বে ‘বিসমিল্লাহ’ পড়া হয় না- ঐ খাবারে শয়তান শরীক হয়। (আবূ দাউদ হা/৩৭৬৮)
৬. পরিমিত খাওয়া।
৭. ছোট ছোট লোকমা নিয়ে ভালোভাবে চিবিয়ে খাওয়া।
৮. অন্য লোকের লোকমার দিকে না তাকানো উত্তম।
৯. হাতের আঙ্গুল ও থালা চেটে খাওয়া।
১০. খাওয়ার পর মেসওয়াক বা ব্রাশ করা, প্রয়োজনে দাঁত খিলাল করা।
১১. আহারের পর হাত ও মুখ ধুয়ে ফেলা, প্রয়োজনে সাবান ব্যবহার করা।
১২. তোয়ালে দিয়ে হাত ও মুখ মোছা যায়। পরনের কাপড় দিয়ে হাত-মুখ মোছা ঠিক নয়।
১৩ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি, মধু, সিরকা, খেজুর, তরমুজ, খিরা এবং লাউ পছন্দ করতেন।
১৪. খাবারের দোষ আলোচনা করা উচিত নয়। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষত্রুটি আলোচনা করতেন না। উপস্থিত খাবার পছন্দ হলে খেতেন আর পছন্দ না হলে খেতেন না। (মুসলিম হা/৫৫০১)
১৫. দুপুরের খাওয়ার পর কিছুক্ষণ শয়ন করা এবং রাত্রে খাওয়ার পর কিছুক্ষণ হাঁটা উত্তম।
১৬. খাওয়ার পর দু‘আ পড়া। (এ বইয়ের ৫৯ পৃষ্টায় দু‘আ অংশে দৈনন্দিন প্রয়োজনীয় দু‘আসমূহ দেয়া আছে)