১
ভালো ছাত্র হওয়ার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
চারিত্রিক গুণাবলী
মানুষের আচার-আচরণ ও দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে স্বভাব প্রকাশ পায় তাকে আখলাক বা চরিত্র বলে। আখলাক এমন এক ব্যাপক শব্দ যার দ্বারা একজন মানুষের জীবনের সমস্ত আচার-আচরণকে বুঝায়। মানুষের জীবনের ব্যক্তিগত, পারিবারিক, ধর্মীয়, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সব দিকই আখলাকের অন্তর্ভুক্ত।
মানবচরিত্রের দু’টি দিক রয়েছে, একটি হল ইতিবাচক দিক- যাকে সচ্চরিত্র বা আখলাকে হামীদাহ বলা হয়। অপরটি হল নেতিবাচক দিক- যাকে অসচ্চরিত্র বা আখলাকে যামীমাহ বলা হয়।
মানুষের চরিত্রে যা কিছু ভালো ও উত্তম তা সবই আখলাকে হামীদার অন্তর্ভুক্ত। নবী-রাসূলগণ এসব চরিত্রের অধিকারী ছিলেন। আর মানব জীবনের যা কিছু নিন্দনীয় ও মন্দ তা সবই আখলাকে যামীমার অন্তর্ভুক্ত। আখলাকে যামীমাহ মানেই অসচ্চরিত্র, অন্যায় ও গুনাহের কাজ।