hadith book logo

ভালো ছাত্র হওয়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

সচ্চরিত্রের বিভিন্ন দিকসমূহ

(১) ফরয, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাবসমূহ নিয়মানুযায়ী পালন করা।

(২) পিতা-মাতার হক আদায় করা।

(৩) আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা।

(৪) গরীব, দুঃখী, এতীম, মিসকীন ও অসহায়দের সাহায্য করা।

(৫) প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করা।

(৬) বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা।

(৭) শির্ক, কুফ্র, গীবত ও বেদআত থেকে বেঁচে থাকা।

(৮) প্রত্যেক কাজে সুন্নাতের অনুসরণ করা।

(৯) মিথ্যা, পরনিন্দা ও চোগলখোরী না করা।

(১০) অন্যের হক সরিষা পরিমাণও নষ্ট না করা।

(১১) সত্যের উপর অটল থাকা।

(১২) হারাম বর্জন করা, হালালের উপর অটল থাকা।

(১৩) বিন্দু পরিমাণও অহংকার না করা।

(১৪) ওজনে বেশি না নেয়া এবং কম না দেয়া।

(১৫) আমানতের খেয়ানত না করা।

(১৬) জীব-জন্তুর প্রতি দয়া করা।

(১৭) সাধ্যমত দান-খয়রাত করা।

(১৮) সাদাকায়ে জারিয়ার প্রতি গুরুত্ব দেয়া।

(১৯) ওয়াদা পালন করা।

(২০) সঠিকভাবে লেনদেন করা।

(২১) দ্বীনি ইল্ম অর্জন করে তদনুযায়ী আমল করা।

(২২) সংসারে দ্বীনি পরিবেশ কায়েম রাখা।

(২৩) নারীদের পর্দা করা এবং স্বামীর হুকুম পালন করা।

(২৪) স্বামীর খেদমত করা এবং সন্তানের যত্ন নেয়া।

(২৫) আচরণে বিনয়ী হওয়া।

(২৬) পরোপকারে সচেষ্ট হওয়া।

(২৭) চাকুরী, ব্যবসা ও কর্মক্ষেত্রে দ্বীনি পরিবেশ বজায় রাখা।

(২৮) অধিনস্তদের প্রতি দয়াপরবশ হওয়া।

(২৯) সুখে-দুঃখে সর্বদা আল্লাহকে স্মরণ করা।

(৩০) কৃপণতা না করা।

(৩১) দু’মুখো নীতি বর্জন করা।

(৩২) অন্যের দোষত্রুটি প্রকাশ না করা।

(৩৩) অপর ভাই-বোনের ইজ্জত নষ্ট না করা।