১
ভালো ছাত্র হওয়ার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
ছাত্র-ছাত্রীর পরিচয়
সমগ্র বিশ্ব জুড়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসা ও মক্তব- এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যারা শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারাই নির্দিষ্ট সময়ের জন্য ঐ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী হিসেবে পরিচিত। আর যারা শিক্ষকদের অনুকরণে অর্জিত জ্ঞানের মাধ্যমে মহান স্রষ্টা আল্লাহ তা‘আলার নির্দেশিত ও রাসূল সল্লালাহু ‘আলাইহি ওয়াসলাম -এর দেখানো পথের অনুসরণ করে চিন্তা-চেতনা, লেখাপড়া, কথাবার্তা ও কাজকর্ম করে এবং সকলের সাথে আদর্শিক আচার-আচরণ প্রকাশ করে তাদেরকেই বলা হয় আদর্শ ছাত্র-ছাত্রী। এমন ছাত্র-ছাত্রীরা পরিবার, সমাজ ও দেশের সম্পদ। এজন্য সকলেই তাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হয়।