hadith book logo

ভালো ছাত্র হওয়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

জুতা পরার নিয়ম

মুসলমানের প্রতিটি কাজ সুন্নাত অনুযায়ী হওয়া উচিত। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যখন তোমাদের কেউ জুতা পরিধান করবে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে। আর যখন খোলবে তখন যেন বাম দিক থেকে আরম্ভ করে- যাতে পরার সময় প্রথমে ডান পা এবং খোলার সময় প্রথমে বাম পা হয়।’’ (বুখারী হা/৫৫১৭)