hadith book logo

ভালো ছাত্র হওয়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

গোঁফ ও হাত-পায়ের নখ ছোট রাখা

অনেক ছাত্র-ছাত্রী আছে যারা অনেক লম্বা নখ রাখে। এটা কোনো মুসলিমের আদর্শ নয়। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতরাত অর্থাৎ মানুষের স্বভাব ধর্ম ৫টি :

১. খতনা (মুসলমানি) করা, ২. ক্ষুর দ্বারা নাভীর নিচ পরিষ্কার করা, ৩. বগলের পশম তুলে ফেলা, ৪. নখ কাটা, ৫. গোঁফ ছোট করা। (সহীহ বুখারী হা/৫৮৮৯)

হাত-পায়ের নখ প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার কেটে ছোট করা উত্তম।