১
ভালো ছাত্র হওয়ার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২১
চুল রাখার নিয়ম
ছাত্রদের মাথার চুল হবে ছোট, পরিপাটি। ওয়ায়েল ইবনে হুজ্র (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত হলাম, এ সময় আমার মাথার চুল খুবই লম্বা ছিল। তিনি আমাকে দেখে বললেন : অশুভ! অমঙ্গলজনক! তখন আমি ফিরে এসে চুল কেটে ফেলি। পরদিন আমি যখন তাঁর কাছে আসলাম তখন তিনি বললেন, আমি তোমার কোনো ক্ষতি করিনি, এটাই উত্তম। (আবূ দাউদ হা/৪১৯২)
চুল আঁচড়ানো প্রসঙ্গে আয়েশা (রাঃ) থেকে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সকল কাজ ডানদিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। এমনকি জুতা পরিধান করা, মাথার চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জনের ক্ষেত্রেও।’’ (মুসলিম হা/৬৩৯)
উল্লেখিত হাদীসসমূহ হতে জানা গেল যে, মাথার চুল ছোট রাখা এবং ডান দিক হতে চুল আঁচড়ানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম -এর সুন্নাত। বাবরী চুল রাখলে কানের লতি বা ঘাড়ের বরাবর কেটে সমান করে রাখতে হবে। চুল আঁচড়িয়ে পরিপাটি করে রাখতে হবে, তবে ঘন ঘন আঁচড়িয়ে ফ্যাশনে ব্যস্ত হয়ে যাওয়া সমীচীন নয়।
সাধারণভাবে ছাত্রীদের মাথার চুল ছেলেদের চেয়ে লম্বা রাখা হলেও যত্ন করা এবং চিরুনি দিয়ে আঁচড়িয়ে পরিপাটি করার ব্যাপারে উপর্যুক্ত নির্দেশনাসমূহ তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনোভাবেই মাথার চুল বব কাটিং করা (কপাল ও চোখের উপর ফেলে রাখা) আদর্শ ছাত্রীদের কাজ হতে পারে না। আবার চুল কাঁধ পর্যন্ত কেটে শ্যম্পু করে রাখা এটাও আদর্শ সংস্কৃতি নয়। সুতরাং আদর্শ ছাত্রীরা এসব পরিত্যাগ করে তাদের মাথার চুলকে একটা বয়স থেকে লম্বা হতে দেবে এবং আঁচড়িয়ে পরিপাটি করে মাথায় স্কার্ফ বা বড় কাপড় ব্যবহার করবে।