hadith book logo

ভালো ছাত্র হওয়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

পান করার নিয়মাবলী

পানি মহান আল্লাহ তা‘আলার এক বড় নিয়ামত। পানি ছাড়া জীবন রক্ষা করা অসম্ভব। প্রতিটি জীব পানি পান করে। পানীয় দ্রব্য পান করার ক্ষেত্রে নিচের বিষয়গুলো লক্ষণীয় :

১. স্বাভাবিক অবস্থায় ঠান্ডা পানি পান করা ভালো।

২. পানীয় দ্রব্যে ফুঁ দেয়া নিষেধ।

৩. পানীয় দ্রব্য তিন নিঃশ্বাসে পান করা সুন্নাত।

৪. পান করার সময় গ্লাসের মধ্যে নিশ্বাস ছাড়া অনুচিত।

৫. পান করার শুরুতে ‘বিসমিল্লাহ’ এবং শেষে ‘আলহামদু লিল্লাহ’ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করা কর্তব্য।