hadith book logo

ভালো ছাত্র হওয়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

ছাত্র-ছাত্রীর আদর্শিক গুণাবলী

ছাত্র-ছাত্রীদেরকে ফ্যাশনের পরিচয় বাহক না হয়ে ছাত্রত্বের পরিচয় বাহক হতে হবে। ছাত্রদের মাথায় লম্বা চুল, দাঁতে ময়লা, হাত-পায়ের আঙ্গুলে লম্বা লম্বা নখ, গায়ে অশালীন জামা, হাতে চুড়ি- এসব কোনো আদর্শ ছাত্রের মডেল হতে পারে না। নিজেদেরকে একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের নেশায় বর্তমানে এক শ্রেণীর ছাত্ররা এই অদ্ভূত বেশ ধরতে চায়। মানুষ তাদেরকে দেখলে মন্তব্য করে যে, এরা কি ছাত্র? ছাত্রের বেশভূষা কি এমন হয়!

মুসলিম জাতির জন্য বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে উত্তম আদর্শ। জীবনের সর্বক্ষেত্রে তাঁর নীতি ও আদর্শের অনুসরণ করা আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ তা‘আলা বলেন-

لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُو اللهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللهَ كَثِيْرًا

‘‘তোমাদের মধ্যে যারা আল্লাহ (তাঁর সন্তুষ্টি) ও কিয়ামতের দিনের (মুক্তি) কামনা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে- তাদের জন্য অবশ্যই উত্তম আদর্শ রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে।’’ (সূরা আহযাব- ২১)