hadith book logo

ভালো ছাত্র হওয়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

শিক্ষার সংজ্ঞা

বাংলা অভিধানসমূহে ‘শিক্ষা’ শব্দের যেসব অর্থ বর্ণনা করা হয়েছে তা হল :

জ্ঞান, চর্চা, অধ্যয়ন, আক্কেল, অভ্যাস, অভিজ্ঞতা, জ্ঞানার্জন, বিদ্যার্জন, বিদ্যাভ্যাস, উপদেশ ও নির্দেশ ইত্যাদি।

ইংরেজি ভাষায় শিক্ষার জন্য যেসব শব্দ ব্যবহৃত হয় তার মধ্যে রয়েছে :

Education (এডুকেশন), Knowledge (নলেজ), Study (স্টাডি), Lesson (লেসন), Art (আর্ট), Learning (লার্নিং), Culture (কালচার) এবং Practise (প্র্যাকটিস) ইত্যাদি।

আরবি ভাষায় শিক্ষার ক্ষেত্রে যেসব পরিভাষা ব্যবহার হয়েছে তা হল :

اَلتَّعْلِيْمُ (আত্তা‘লীমু), اَلتَّدْرِيْسُ (আত্তাদ্রীসু), اَلتَّرْبِيَةُ (আত্তার্বিয়াতু), اَلتَّدْرِيْبُ (আত্তাদ্রীবু) এবং اَلتَّادِِيْبُ (আত্তা’দীবু) ইত্যাদি।

শিক্ষাবিদগণ বিভিন্নভাবে শিক্ষার সংজ্ঞা দিয়েছেন। এক সংজ্ঞায় বলা হয়েছে :

‘‘শিক্ষার্থীদের মধ্যকার সুপ্ত প্রতিভা বিকশিত করার নাম হল শিক্ষা’’।

শিক্ষার সংজ্ঞায় মহাকবি জন মিলটন বলেছেন,

‘‘Education is the harmonious development of body, mind and soul’’.

‘‘শিক্ষা হচ্ছে দেহ, মন ও আত্মার সুসমন্বিত উন্নতি সাধনের নাম’’।

ব্যাপক অর্থে, ‘‘যা কিছু ব্যক্তির মধ্যে আত্মপর্যালোচনার ভাবধারা সৃষ্টি করে এবং সময় ও সমাজের চাহিদার প্রেক্ষিতে দক্ষ, কর্মমুখী, সৎ, চরিত্রবান, ন্যায়পরায়ণ, বিশ্বস্ত ও সাহসী মানুষ সৃষ্টি করে তাই হল শিক্ষা।’’