hadith book logo

ভালো ছাত্র হওয়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

ঘুমানোর নিয়মাবলী

১. ওজু অবস্থায় শোয়া সুন্নাত।

২. শোয়ার আগে ব্রাশ বা মেসওয়াক ব্যবহার করে মুখ পরিষ্কার করা।

৩. ডান কাতে শয়ন করা। ডান কাতে ঘুমালে অনেক রোগ থেকে বাঁচা যায়। যেমন- হার্টের রোগ, লিভারের রোগ, স্টমাকের রোগ এবং বদহজমী। উপুড় হয়ে পেটের উপর ভর করে শয়ন করা ঠিক নয়। এতে হার্টের ক্ষতি হয়।

৪. তাহাজ্জুদের নিয়তে শয়ন করা। কেননা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামায পড়া আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। এটা জান্নাতী লোকদের অন্যতম বৈশিষ্ট্য।

৫. শোয়ার সময় দু‘আ পড়া। সম্ভব হলে সূরা ফাতেহা, আয়াতুল কুরসী, সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা কাফিরূন, সূরা ইখলাছ, সূরা ফালাক, সূরা নাস ও কয়েকবার দরূদ পড়া।

৬. ঘুম থেকে জাগ্রত হয়ে দু‘আ পাঠ করা, বিছানা গুটিয়ে রাখা ও মেসওয়াক করা।

৭. দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ শয়ন করা সুন্নাত।

৮. ফজর এবং আসরের পর শয়ন করা ভালো নয়।

৯. বেষ্টনী, দেয়াল ছাড়া ছাদে শয়ন করা উচিত নয়।

১০. দু’জন পুরুষ বা দু’জন মহিলা একই চাদরের নিচে শয়ন করা দূষণীয়।

১১. চেরাগ, বাতি জ্বলন্ত রেখে শয়ন করা নিষেধ।

১২. মন্দ স্বপ্ন দেখলে ‘আউযুবিল্লাহ’ তিনবার বলে বামদিকে থুথু ফেলবে। আর ভালো স্বপ্ন দেখলে ‘আলহামদু লিল্লাহ’ তিনবার পড়বে।