১
ভালো ছাত্র হওয়ার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
ভূমিকা
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِهٖ مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ اَجْمَعِيْنَ
‘ভালো ছাত্র হওয়ার উপায়’ বইটির দ্বিতীয় সংস্করণ বের করতে পেরে আল্লাহ তা‘আলার অগণিত শুকরিয়া আদায় করছি। দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম -এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবায়ে কেরামের উপর।
মহান আল্লাহ রববুল ‘আলামীন মানব জাতিকে অতি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টির সেরা এবং সম্মানিত জীব হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষের এ শ্রেষ্ঠত্ব ও সম্মানকে ধরে রাখতে হলে অবশ্যই তাকে জ্ঞানার্জন করতে হবে এবং উত্তম চারিত্রিক গুণাবলীর অধিকারী হতে হবে। সুনানে ইবনে মাজায় মাক্তাবাতুশ্ শামেলার নম্বর অনুযায়ী ২২৪ নং হাদীসে বর্ণিত হয়েছে-
طَلَبُ الْعِلْمِ فَرِيْضَةٌ عَلٰى كُلِّ مُسْلِمٍ
‘‘প্রত্যেক মুসলিমের উপর জ্ঞানার্জন করা ফরয’’।
এই জ্ঞানার্জনের মধ্য দিয়েই ছাত্র-ছাত্রীরা তাদের জীবনের অধ্যায় সূচনা করে। সকল ছাত্র-ছাত্রীই নিজের অধ্যয়নকৃত বিষয়টি ভালোভাবে মনের মধ্যে গেঁথে রাখতে চায়, তবে সকলেই তা পারে না। অনেকে ঘণ্টার পর ঘণ্টা পড়া মুখস্থ করে থাকে; কিন্তু কয়েক ঘণ্টা পরেই তা ভুলে যায়। এজন্য কিভাবে পড়াশোনা করলে পড়া মনে থাকবে এবং কিভাবে প্রস্তুতি নিলে পরীক্ষায় ভালো ফলাফল করা যাবে- আর কী কী গুণাবলী অর্জন করলে একজন আদর্শ ও যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যাবে- এ গ্রন্থে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় সংস্করণে আরো কিছু নতুন আকর্ষণীয় বিষয় সংযোজন করা হয়েছে। জ্ঞানার্জন ও চরিত্র গঠনের ক্ষেত্রে বইটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। ইনশা-আল্লাহ!
যাদের জন্য এ লেখা তারা কিছুটা উপকৃত হলেই আমাদের শ্রম সার্থক হবে। বইটি প্রকাশনার কাজে যারা সহযোগিতা করেছেন সবাইকে যেন আল্লাহ উত্তম বিনিময় দান করেন এবং আমাদের এ শ্রম ও খেদমতকে কবুল করে সকলের নাজাতের উসীলা বানিয়ে দেন। আমীন!
মা‘আস্সালাম
শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী