১
ভালো ছাত্র হওয়ার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৫
পোশাকের ক্ষেত্রে নিচের বিষয়গুলো লক্ষণীয় :
১. পোশাক পরিধানে অহংকার প্রকাশ পাবে না। এ প্রসঙ্গে ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ اَلْبَسَهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ ثَوْبَ مَذَلَّةٍ
‘‘যে ব্যক্তি প্রসিদ্ধি লাভের মানসে পোশাক পরবে আল্লাহ তাকে কিয়ামতের দিন অপমানের পোশাক পরাবেন।’’ (ইবনে মাজাহ হা/৩৬০৬) এ হাদীসে অহংকার প্রকাশের লক্ষ্যে নামী-দামী পোশাক পরা আবার ফকির সাজার লক্ষ্যে নিম্ন মানের পোশাক পরা উভয়টিই নিষিদ্ধ করা হয়েছে।
২. বিজাতির অনুসরণে পোশাক পরিধান করা যাবে না।
৩. এত পাতলা পোশাক পরা যাবে না যাতে শরীরের অঙ্গ স্পষ্ট দেখা যায়।
৪. এত টাইট পোশাক পরিধান করা যাবে না যাতে শরীরের ভাঁজ ফুটে উঠে এবং বসতে ও নামায পড়তে কষ্ট হয়।
৫. টাখনুর নিচে পোশাক পরা যাবে না। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘লুঙ্গির যে অংশ টাখনুর নিচে যাবে তা জাহান্নামে জ্বলবে।’’ (বুখারী হা/৫৪৫০)
অর্থাৎ পায়জামা, পেন্ট ও লুঙ্গি টাখনুর নিচে পরিধান করা এত বড় পাপ- যার ফলে ঐ ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
৬. সতর ঢেকে রাখা ফরয। পুরুষদের সতর নাভী থেকে হাটু পর্যন্ত। আর মহিলাদের হাতের কব্জি ও পায়ের টাখনুর নিচের অংশ ছাড়া সম্পূর্ণ শরীর সতর। অনেকের মতে তারা মুখমন্ডল খোলা রাখতে পারবে, তবে ঢেকে রাখা উত্তম; কিন্তু মাথা, চুল ও গলা খোলা রাখলে পাপ হবে।