hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

আপনি নিজে সদকা দিতে সুযোগ পাচ্ছেন না; তাই অন্যকে বলে রাখবেন আপনার পক্ষ থেকে সদকা দিতে, তাতে আপনার সাওয়াবের এতটুকুও ঘাটতি হবে না:

‘আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إِذَا أَنْفَقَتِ الـْمَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ، وَلِزَوْجِهَا أَجْرُهُ بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لاَ يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا»

“কোনো মহিলা নিজ ঘরের কোনো খাদ্য সামগ্রী সদকা করলে (যাতে সংসারের কোনো ক্ষতি হয় না) সে সদকা করার সাওয়াব পাবে। তার স্বামী উপার্জনের সাওয়াব পাবে এবং সংরক্ষণকারী সংরক্ষণের সাওয়াব পাবে। কেউ কারোর সাওয়াব এতটুকুও কমিয়ে দিবে না”। [সহীহ বুখারী, হাদীস নং ১৪১৯; সহীহ মুসলিম, হাদীস নং ১০২৪]