hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯

সদকাকারীদেরকে তিরস্কার করা মুনাফিকের আলামতঃ

আবু মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমাদেরকে সদকা করার আদেশ করা হলে আমরা তা করতে উঠে-পড়ে লেগে যাই। তখন আবু ‘আক্বীল নামক জনৈক সাহাবী অর্ধ সা’ তথা দেড়-দু’ কিলো পরিমাণ সদকা করলো। আর অন্য জন সদকা করলো আরো অনেক বেশি। তখন মুনাফিকরা বলতে শুরু করলে, আল্লাহ তা‘আলা এর এ সামান্যটুকুর মুখাপেক্ষী নন। আর ওই ব্যক্তি তো এতো বেশি সদকা করলো অন্যকে দেখানোর জন্য। তখন আল্লাহ তা‘আলা নিম্নোক্ত আয়াতটি নাযিল করেন,

﴿ ٱلَّذِينَ يَلۡمِزُونَ ٱلۡمُطَّوِّعِينَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ فِي ٱلصَّدَقَٰتِ وَٱلَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهۡدَهُمۡ فَيَسۡخَرُونَ مِنۡهُمۡ سَخِرَ ٱللَّهُ مِنۡهُمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ ٧٩ ﴾ [ التوبة : ٧٩ ]

“যারা সদকাকারী মু’মিনদেরকে সদকার ব্যাপারে তিরস্কার করে বিশেষ করে যাদের নিকট এতটুকুই সম্বল আছে এবং সে তা আল্লাহ তা‘আলার পথে সদকা করেছে এরপরও তাদেরকে নিয়ে যারা ঠাট্টা করে আল্লাহ তা‘আলা তাদেরকে নিয়ে ঠাট্টা করবেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি”। [সূরা আত-তাওবাহ্, আয়াত: ৭৯]