hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

কোনো কিছু আল্লাহ তা‘আলার পথে সদকা করতে মনে চাইলেই সাথে সাথে তা সদকা করুন; তাতে এতটুকুও দেরি করবেন না:

’উকবাহ্ ইবন হারিস্ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে আসরের সালাত পড়েই ঘর অভিমুখে খুব দ্রুত রওয়ানা করলেন। ঘরে ঢুকেই একটু পর আবার বেরিয়ে আসলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন,

«كُنْتُ خَلَّفْتُ فِيْ الْبَيْتِ تِبْرًا مِّنَ الصَّدَقَةِ فَكِرِهْتُ أَنْ أُبَيِّتَهُ فَقَسَمْتُهُ»

“আমি সদকা দেওয়ার জন্য কিছু স্বর্ণ বা রূপার টুকরো ঘরে রেখে এসেছিলাম। আমি চাচ্ছিলাম না যে, একটি রাতও এগুলো আমার নিকট থাকুক। তাই আমি সেগুলো গরিবদের মাঝে বন্টন করে দিলাম”। [সহীহ বুখারী, হাদীস নং ১৪৩০]