hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২

কেউ সদকা করলে তার জন্য দো‘আ করতে হয়:

আব্দুল্লাহ্ ইবন আবু আওফা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কেউ সদকা নিয়ে আসলে তিনি বলতেন, হে আল্লাহ, আপনি অমুক বংশের উপর রহমত বর্ষণ করুন। বর্ণনাকারী বলেন, একদা আমার পিতা তাঁর নিকট সদকা নিয়ে আসলে তিনি বলেন,

«اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِيْ أَوْفَى»

“হে আল্লাহ, আপনি আবু আওফার বংশের উপর রহমত বর্ষণ করুন”। [সহীহ বুখারী, হাদীস নং ১৪৯৭; মুসলিম, হাদীস নং ১০৭৮; সুনান আবু দাউদ, হাদীস নং ১৫৯০]