hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯০

৯. মানুষের সুবিধার জন্য জায়গায় জায়গায় ফলদার বৃক্ষ রোপণ করা:

মানুষ মৃত্যুর পরও যে আমলগুলোর সাওয়াব পেতে থাকবে তার মধ্যে জায়গায় জায়গায় ফলদার বৃক্ষ রোপণ করাও আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। যা পূর্বের হাদীস থেকেই বুঝা যায়।

আনাস্ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيْمَةٌ إِلاَّ كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ»

“যে কোনো মুসলিম কোনো ফলদার বৃক্ষ রোপণ করলে অথবা কোনো ফসল বপন করলে তা থেকে যদি কোনো পাখী, মানুষ কিংবা পশু খায় তা হলে তা তার জন্য সদকা হয়ে যাবে”। [সহীহ বুখারী, হাদীস নং ২৩২০ সহীহ মুসলিম, হাদীস নং ১৫৫৩]

জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا إِلاَّ كَانَ مَا أُكِـلَ مِنْهُ لَهُ صَدَقَةً، وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ، وَمَا أَكَلَ السَّبُعُ مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَمَا أَكَلَتِ الطَّيْرُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَلاَ يَزْرَؤُهُ أَحَدٌ إِلاَّ كَانَ لَهُ صَدَقَةٌ»

“যে কোনো মুসলিম কোনো ফলদার বৃক্ষ রোপণ করলে তা থেকে যা খাওয়া হয় তা তার জন্য সদকা হয়ে যাবে। যা চুরি করা হয় তাও তার জন্য সদকা হয়ে যাবে। যা কোনো হিংস্র পশু খায় তাও তার জন্য সদকা হয়ে যাবে। যা কোনো পাখী খায় তাও তার জন্য সদকা হয়ে যাবে এবং যা কোনো মানুষ নিয়ে যায় তাও তার জন্য সদকা হয়ে যাবে”। [সহীহ মুসলিম, হাদীস নং ১৫৫২]