hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৮

কোনো কিছু সদকা দেওয়ার পর তা কোনোভাবেই নিজের কাছে ফেরত আনা ঠিক নয়:

একদা উমার রাদিয়াল্লাহু ‘আনহু আল্লাহ তা‘আলার পথে যুদ্ধ করার জন্য জনৈক ব্যক্তিকে একটি ঘোড়া সদকা করলেন। অতঃপর তিনি দেখলেন, উক্ত ঘোড়াটি বাজারে বিক্রি হচ্ছে। তখন তিনি তা খরিদ করতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন,

«لاَ تَعُدْ فِيْ صَدَقَتِكَ»

“তুমি তোমার সদকায় ফিরে যেও না।” [সুনান তিরমিযী, হাদীস নং ৬৬৮]