hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৪

১৩. যে কোনো সাওমদারকে ইফতার করানো:

যে কোনো সাওমদারকে ইফতার করালে তার সাওমর সমপরিমাণ সাওয়াব ইফতার আয়োজনকারী পাবে।

যায়েদ ইবন খালিদ জুহানী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«مَنْ فَطَّرَ صَائِمًا؛ كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ؛ غَيْرَ أَنَّهُ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا»

“যে ব্যক্তি কোনো সাওমদারকে ইফতার করালো তার সাওমর সমপরিমাণ সাওয়াব ইফতার আয়োজনকারী পাবে। তবে এতে সাওমদারের সাওয়াব এতটুকুও কমানো হবে না”। [সুনান তিরমিযী, হাদীস নং ৮০৭; সুনান ইবন মাজাহ, হাদীস নং ১৭৭৩]