hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

মুত্তাকি ব্যক্তিকে সদকা দেওয়া অনেক ভালো; তবে কেউ যদি অভাবে পড়ে ঈমান হারানোর ভয় থাকে তা হলে তাকেও সদকা করা প্রয়োজন:

সা’দ্ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক লোককে সদকা দিলেন। যাদের মধ্যে আমিও ছিলাম। তবে তিনি তাদের মধ্যকার একজনকে কিছুই দেননি; অথচ তাকে আমার খুবই ভালো লেগেছিলো। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কে চুপে চুপে বললাম, হে আল্লাহর রাসূল! আপনি একে কিছুই দেননি কেন? আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তো তাকে মু’মিনই মনে করছি। তিনি বললেন, না কি তুমি তাকে মুসলিমই মনে করছো। তখন আমি একটুখানি চুপ করে গেলাম। কিন্তু আমার মন তো আর চুপ থাকতে দেয়নি। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি একে কিছুই দেননি কেন? আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তো তাকে মু’মিনই মনে করছি। তিনি বললেন, না কি তুমি তাকে মুসলিমই মনে করছো। তখন আমি একটুখানি চুপ করে গেলাম। কিন্তু আমার মন তো আর চুপ থাকতে দেয়নি। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি একে কিছুই দেননি কেন? আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তো তাকে মু’মিনই মনে করছি। তিনি বললেন, না কি তুমি তাকে মুসলিমই মনে করছো। অতঃপর তিনি বলেন,

«إِنِّيْ لَأُعْطِيْ الرَّجُلَ وَغَيْرُهُ أَحَبُّ إِلَيَّ مِنْهُ، خَشْيَةَ أَنْ يُكَبَّ فِيْ النَّارِ عَلَى وَجْهِهِ»

“আমি কাউকে কোনো কিছু দিয়ে থাকি; অথচ অন্যজনই আমার কাছে অধিক প্রিয় তার চাইতে। তা এ কারণেই যে, আমি তার ব্যাপারে ভয় পাচ্ছি তাকে বঞ্চিত করলে সে ঈমানহারা হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে”। [সহীহ মুসলিম, হাদীস নং ১০৩৯]