hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

নিজের কাছে সদকা দেওয়ার মতো কোনো কিছু না থাকলেও অন্যের সদকা বন্টনের দায়িত্ব পালন করলে তাতে সদকার সাওয়াব পাওয়া যায়:

আবু মূসা আশ্‘আরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«الْـخَازِنُ الْـمُسْلِمُ الْأَمِيْنُ الَّذِيْ يُنْفِذُ مَا أُمِرَ بِهِ كَامِلاً مُوَفَّرًا طَيِّبًا بِهِ نَفْسُهُ فَيَدْفَعُهُ إِلَى الَّذِيْ أُمِرَ لَهُ بِهِ أَحَدُ الْـمُتَصَدِّقِيْنَ»

“কোনো আমানতদার অন্যের সম্পদ সংরক্ষণকারী মুসলিম ব্যক্তি যদি তাকে যা দিতে বলা হয়েছে তা পরিপূর্ণভাবে সন্তুষ্ট চিত্তে যাকে দিতে বলা হয়েছে তাকে দিয়ে দেয় তা হলে তাকেও একজন সদকাকারী হিসেবে গণ্য করা হবে”। [সহীহ বুখারী, হাদীস নং ১৪৩৮; সহীহ মুসলিম, হাদীস নং ১০২৩]