hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

কারোর দেওয়া দান-সদকা ওয়ারিশি সূত্রে পুনরায় আবার তার নিকট ফেরত আসলে তা গ্রহণ করতে তার কোনো অসুবিধে নেই:

বুরাইদাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসা ছিলাম। এমতাবস্থায় জনৈকা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাঁকে উদ্দেশ্য করে বললো, হে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম! একদা আমি আমার মাকে একটি বান্দি সদকা করেছিলাম। অতঃপর তিনি মৃত্যুবরণ করেন। এখন আমি কি করবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন,

«وَجَبَ أَجْرُكِ، وَرَدَّهَا عَلَيْكِ الْـمِيْرَاثُ»

“তুমি সদকার সাওয়াব পেয়ে গেছো। তবে মিরাস হিসেবে তা তোমার নিকট আবারো ফেরত এসেছে। তাতে তোমার কোনো অসুবিধে নেই”। [সুনান তিরমিযী, হাদীস নং ৬৬৭]