hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬০

কোনো জিনিস অতি সামান্য হলেও তা সদকা করতে অবহেলা করবেন না:

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই বলতেন,

«يَا نِسَاءَ الْـمُسْلِمَاتِ ! لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسِنَ شَاةٍ»

“হে মুসলিম মহিলাগণ! কোনো প্রতিবেশী তার প্রতিবেশীকে কোনো কিছু তা যদিও অতি সামান্য হয় তুচ্ছ মনে করে দেওয়া থেকে বিরত থাকবে না এমনকি তা ছাগলের খুরই বা হোক না কেন”। [সহীহ বুখারী, হাদীস নং ৬০১৭; সহীহ মুসলিম, হাদীস নং ১০৩০]

উম্মে বুজাইদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কে বললাম, হে আল্লাহর রাসূল! অনেক সময় গরিব লোক এসে আমার দরজায় ধন্না দেয়; অথচ আমার কাছে তখন দেওয়ার মতো কিছুই থাকে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন,

«انْ لَمْ تَجِدِيْ إِلاَّ ظِلْفًا مُحَرَّقًا فَادْفَعِيْهِ إِلَيْهِ فِيْ يَدِهِ، وَفِيْ رِوَايَةٍ : لاَ تَرُدِّيْ سَائِلَكِ وَلَوْ بِظِلْفٍ»

“যদি তুমি ছাগলের একটি পোড়া খুরও পাও তাই তুমি তার হাতে তুলে দিবে। অন্য বর্ণনায় রয়েছে, তুমি ভিক্ষুককে ফিরিয়ে দেবে না। একটি খুর দিয়ে হলেও তাকে বিদায় দেবে”। [সহীহ তিরমিযী, হাদীস নং ৬৬৫; সহীহুত তারগীবি ওয়াত-তারহীব, হাদীস নং ৮৮৪; সুনান আবু দাউদ, হাদীস নং ১৬৬৭]