hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

যা পারেন সদকা করুন; টাকা-পয়সা সর্বদা পকেটে পুরে রাখবেন না:

আসমা’ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

» لاَ تُوْعِيْ فَيُوْعِيَ اللهُ عَلَيْكِ، ارْضَخِيْ مَا اسْتَطَعْتِ»

“টাকা-পয়সা ধরে রেখো না তা হলে আল্লাহ তা‘আলাও তাঁর নি‘আমতসমূহ ধরে রাখবেন। যা পারো দান করতে থাকো”। [সহীহ বুখারী, হাদীস নং ১৪৩৪; সহীহ মুসলিম, হাদীস নং ১০২৯]