১
কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত
লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৭
কাউকে কোনো কিছু ঋণ দেওয়া মানে তাকে তা সদকা করা:
আব্দুল্লাহ্ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«كُلُّ قَرْضٍ صَدَقَةٌ»
“প্রতিটি ঋণই সদকা”। [সহীহুত-তারগীবি ওয়াত্-তারহীব, হাদীস নং ৮৯৯]
বুরাইদাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَنْ أَنْظَرَ مُعْسِرًا ؛ فَلَهُ كُلَّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ بَعْدَ ذَلِكَ ؛ فَلَهُ كُلَّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ»
“কেউ যদি কোনো দরিদ্র ঋণগ্রহীতাকে ঋণ আদায়ের ব্যাপারে কিছু সময় দেয় তা হলে সে প্রতিদিন ততটুকু অর্থ একটিবার সদকা করার সাওয়াব পাবে যতক্ষণ না ঋণ আদায়ের সে নির্ধারিত দিন এসে যায়। উক্ত নির্ধারিত দিন এসে যাওয়ার পর আবারো যদি সে তাকে দ্বিতীয়বারের মতো আরো কিছু সময় বাড়িয়ে দেয় তা হলে সে প্রতিদিন ততটুকু অর্থ দু’ বার সদকা করার সাওয়াব পাবে”। [সহীহুত-তারগীবি ওয়াত্-তারহীব, হাদীস নং ৯০৭]
আবু উমামাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ، فَرَأَى مَكْتُوْبًا عَلَى بَابِهَا : الصَّدَقَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، وَالْقَرْضُ بِثَمَانِيَةَ عَشْرَ»
“জনৈক ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর দেখতে পায় জান্নাতের গেটে লেখা, সদকায় দশ গুণ সাওয়াব এবং ঋণে আঠারো গুণ”। [সহীহুত-তারগীবি ওয়াত্-তারহীব, হাদীস নং ৮৯৯]