hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

সদকা-খয়রাত শরীয়তসম্মত একটি ঈর্ষণীয় বিষয়:

আব্দুল্লাহ্ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন,

«لاَ حَسَدَ إِلاَّ فِيْ اثْنَتَيْنِ : رَجُلٍ آتَاهُ اللهُ مَالاً فَسَلَّطَهُ عَلَى هَلَكَتِهِ فِيْ الْـحَقِّ، وَرَجُلٍ آتَاهُ اللهُ حِكْمَةً فَهُوَ يَقْضِيْ بِهَا وَيُعَلِّمُهَا»

“শুধুমাত্র দু’টি বিষয়েই শরীয়ত সম্মতভাবে কারোর সাথে ঈর্ষা করা যায়ঃ তার মধ্যে একটি হচ্ছে, আল্লাহ তা‘আলা কাউকে প্রচুর সম্পদ দিয়েছেন এবং সে তা সঠিক খাতে ব্যয় করছে তথা আল্লাহ তা‘আলার পথে সদকা-খয়রাত করছে। আর দ্বিতীয়টি হচ্ছে, আল্লাহ তা‘আলা কাউকে শরীয়তের প্রচুর জ্ঞান দিয়েছেন এবং সে তারই আলোকে মানুষের মাঝে বিচার-ফায়সালা করছে ও মানুষকে তা শিক্ষা দিচ্ছে”। [সহীহ বুখারী, হাদীস নং ১৪০৯]