hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৯

একমাত্র আল্লাহ তা‘আলার সন্তুষ্টির জন্য সঠিক পন্থায় সদকা উসুলকারী আল্লাহ তা‘আলার পথে যুদ্ধ করার সাওয়াব পাবে যতক্ষণ না সে ঘরে ফিরে আসে:

রাফি’ ইবন খাদীজ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«الْعَامِلُ عَلَى الصَّدَقَةِ بِالْـحَقِّ، وَفِيْ رِوَايَةٍ : لِوَجْهِ اللهِ كَالْغَازِيْ فِيْ سَبِيْلِ اللهِ حَتَّى يَرْجِعَ إِلَى بَيْتِهِ»

“একমাত্র আল্লাহ তা‘আলার সন্তুষ্টির জন্য সঠিক পন্থায় সদকা উসুলকারী আল্লাহ তা‘আলার পথে যুদ্ধ করার সাওয়াব পাবে যতক্ষণ না সে নিজ ঘরে ফিরে আসে।” [সুনান তিরমিযী, হাদীস নং ৬৪৫; সুনান ইবন মাজাহ, হাদীস নং ১৮৩৬]