hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭০

যারা কুরআন-হাদীস ও মাদ্রাসা-মক্তব নিয়ে ব্যস্ত তাদেরকে যারা সদকা দিতে নিষেধ করে তারা মুনাফিক:

আল্লাহ তা‘আলা বলেন,

﴿ هُمُ ٱلَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُواْ عَلَىٰ مَنۡ عِندَ رَسُولِ ٱللَّهِ حَتَّىٰ يَنفَضُّواْۗ وَلِلَّهِ خَزَآئِنُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَٰكِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَا يَفۡقَهُونَ ٧ ﴾ [ المنافقون : ٧ ]

“তারাই (মুনাফিকরাই) বলেঃ যারা রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর আশেপাশে থাকে তথা তাঁর থেকে ধর্মীয় জ্ঞান অন্বেষণ করে তাদেরকে সদকা দিও না তা হলে তারা তাঁর নিকট থেকে চলে যাবে তথা কুরআন-হাদীসের শিক্ষা বন্ধ হয়ে যাবে; অথচ আকাশ ও পৃথিবীর সকল ধন-ভান্ডারের মালিক একমাত্র আল্লাহই। কিন্তু মুনাফিকরা তা বুঝে না”। [সূরা আল-মুনাফিকূন, আয়াত: 7]