hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

সদকাকারীর জন্য এটা বাধ্যতামূলক নয় যে, সে যথাস্থানে গিয়ে তার সদকা পৌঁছিয়ে দিবে। বরং সদকা উসুলকারীর উচিত তার কাছে গিয়ে সদকা উসুল করা:

আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«تُؤْخَذُ صَدَقَاتُ الْـمُسْلِمِيْنَ عَلَى مِيَاهِهِمْ»

“মুসলিমদের সদকাসমূহ তাদের কর্মস্থলে গিয়ে উসুল করা হবে।” [ইবন মাজাহ, হাদীস নং ১৮৩৩]