hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪

যারা দুনিয়াতে অঢেল সম্পদের মালিক তারা কিয়ামতের দিন অত্যন্ত গরিব হবেন যতক্ষণ না তারা আল্লাহ তা‘আলার পথে বিপুলভাবে সদকা-খয়রাত করেন,

আবু যর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إِنَّ الْمُكْثِرِيْنَ هُمُ الْـمُقِلُّوْنَ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ مَنْ أَعْطَاهُ اللهُ خَيْرًا فَنَفَحَ فِيْهِ يَمِيْنَهُ وَشِمَالَهُ، وَبَيْنَ يَدَيْهِ وَوَرَاءَهُ، وَعَمِلَ فِيْهِ خَيْرًا»

“নিশ্চয় দুনিয়ার বড় ধনীরা কিয়ামতের দিন বড় গরিব হবে। তবে সে ব্যক্তি গরিব হবে না যাকে আল্লাহ তা‘আলা অঢেল সম্পদ দিয়েছেন এবং সে তা আল্লাহ তা‘আলার পথে ডানে-বাঁয়ে, সামনে-পেছনে তথা সর্বদিকেই সদকা করেছে। উপরন্তু সর্বদা সে তাঁর সম্পদগুলো কল্যাণকর কাজেই খরচ করেছে”। [সহীহ মুসলিম, হাদীস নং ৯৪]