hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১

যে ব্যক্তি অত্যন্ত গরিব; অথচ সে এতদসত্ত্বেও কারোর কাছে কোনো কিছু চায় না তাকেই সদকা করা উচিত:

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«لَيْسَ الـْمِسْكِيْنُ بِهَذَا الطَّوَّافِ الَّذِيْ يَطُوْفُ عَلَى النَّاسِ، فَتَرُدُّهُ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ، وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ، قَالُوْا : فَمَا الْـمِسْكِيْنُ يَا رَسُوْلَ اللهِ ؟ قَالَ : الَّذِيْ لاَ يَجِدُ غِنًى يُغْنِيْهِ وَلاَ يُفْطَنُ لَهُ، فَيُتَصَدَّقَ عَلَيْهِ، وَلاَ يَسْأَلُ النَّاسَ شَيْئًا»

“সত্যিকারের গরিব সে নয় যে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। অতঃপর এক-দু’ গ্রাস অথবা এক-দু’টা খেজুর পেলে সে চলে যায়। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! তা হলে সত্যিকারের গরিব কে? তিনি বললেন, সত্যিকারের গরিব সে ব্যক্তি যে ধনী নয় ঠিকই। তবে তাকে দেখলে তা সহজেই বুঝা যায় না। যার দরুন কেউ তাকে সদকা দেয় না এবং সেও কারোর কাছে কিছু চায় না”। [সহীহ মুসলিম, হাদীস নং ১০৩৯]