hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৫

কোনো মৃত ব্যক্তির জন্য সদকা করলে তা অবশ্যই তার আমলনামায় পৌঁছে:

‘আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলে,

«يَا رَسُوْلَ اللهِ ! إِنَّ أُمِّيْ افْتُلِتَتْ نَفْسُهَا وَلَمْ تُوْصِ، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، أَفَلَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ : نَعَمْ»

“হে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম! আমার মা মৃত্যুবরণ করেছেন; অথচ তিনি অসিয়ত করার কোনো সুযোগই পাননি। আমার মনে হয়, তিনি কথা বলতে পারলে অবশ্যই সদকা করতেন। অতএব আমি তাঁর পক্ষ থেকে কোনো কিছু সদকা করলে এতে তাঁর কোনো সাওয়াব হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই”। [সহীহ মুসলিম, হাদীস নং ১০০৪]