hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

সদকাকারী ও কৃপণের একটি সুন্দর দৃষ্টান্ত:

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«مَثَلُ الْبَخِيْلِ وَالْـمُنْفِقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيْدٍ مِنْ ثُدِيِّهِمَا إِلَى تَرَاقِيْهِمَا، فَأَمَّا الْـمُنْفِقُ فَلاَ يُنْفِقُ إِلاَّ سَبَغَتْ عَلَى جِلْدِهِ حَتَّى تُخْفِيَ بَنَانَهُ وَتَعْفُـوَ أَثَرَهُ، وَأَمَّا الْبَخِيْلُ فَلاَ يُرِيْدُ أَنْ يُّنْفِقَ شَيْئًا إِلاَّ لَزِقَتْ كُلُّ حَلْقَةٍ مَكَانَهَا فَهُوَ يُوَسِّعُهَا وَلاَ تَتَّسِعُ»

“কৃপণ ও দানশীলের দৃষ্টান্ত এমন দু’ ব্যক্তির ন্যায় যাদের গায়ে রয়েছে দু’টি লৌহবর্ম। যা বুক থেকে গলা পর্যন্ত ভালোভাবে জড়ানো। দানশীল ব্যক্তি যখন দান করে তখন তার বর্মটি অত্যন্ত প্রশস্ত হয়ে তার পুরো শরীর ঢেকে ফেলে। এমনকি তা তার আঙ্গুলাগ্র ঢেকে তার পায়ের দাগও মুছে ফেলে। অন্য দিকে কৃপণ ব্যক্তি যখন দান করতে চায় তখন তার বর্মের প্রতিটি কড়া নিজ নিজ জায়গায় গেঁথে যায়। অতঃপর সে বর্মটি প্রশস্ত করতে চায়। কিন্তু তা আর প্রশস্ত হয় না”। [সহীহ বুখারী, হাদীস নং ১৪৪৩; সহীহ মুসলিম, হাদীস নং ১০২১]