hadith book logo

কুরআন ও সহীহ হাদীসে আলোকে সদকা-খয়রাত

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

সদকা বা ব্যয়ের স্তরবিন্যাস:

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একদা সদকার আদেশ করলে জনৈক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! আমার কাছে যদি শুধুমাত্র একটি দীনার বা টাকাই থাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«تَصَدَّقْ بِهِ عَلَى نَفْسِكَ، قَالَ : عِنْدِيْ آخَرُ ؟ قَالَ : تَصَدَّقْ بِهِ عَلَى وَلَدِكَ، قَالَ : عِنْدِيْ آخَرُ؟ قَالَ : تَصَدَّقْ بِهِ عَلَى زَوْجَتِكَ، قَالَ : عِنْدِيْ آخَرُ ؟ قَالَ : تَصَدَّقْ بِهِ عَلَى خَادِمِكَ، قَالَ : عِنْدِيْ آخَرُ ؟ قَالَ : أَنْتَ أَبْصَرُ»

“তা হলে তুমি তা নিজের জন্য খরচ করবে। তাতেও তুমি সদকার সাওয়াব পাবে। সে বললো, যদি আমার কাছে আরেকটি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলে তুমি তা তোমার সন্তানের জন্য খরচ করবে। তাতেও তুমি সদকার সাওয়াব পাবে। সে বললো, যদি আমার কাছে আরেকটি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলে তুমি তা তোমার স্ত্রীর জন্য খরচ করবে। তাতেও তুমি সদকার সাওয়াব পাবে। সে বললো, যদি আমার কাছে আরেকটি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলে তুমি তা তোমার কাজের লোকের জন্য খরচ করবে। তাতেও তুমি সদকার সাওয়াব পাবে। সে বললো, যদি আমার কাছে আরেকটি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলে তুমি সে সম্পর্কে আমার চাইতেও ভালো জানো”। [সুনান আবু দাউদ, হাদীস নং ১৬৯১]

দায়িত্ব ও প্রয়োজনের ভিত্তিতেই ব্যয়ের এ ক্রমবিন্যাস। তাই এ সম্পর্কে তদসংশ্লিষ্ট ব্যক্তিই অন্যের চাইতে বেশি ভালো জানেন।