hadith book logo

কুরআন ও হাদীসের আলোকে সহজ আকীদা

লেখকঃ ড. আহমাদ ইবন আব্দুর রহমান আল-কাযী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

রাসূলদের উপর ঈমান স্থাপন করা

রাসূলদের উপর ঈমান স্থাপন করার অর্থ এ কথার বিশ্বাস স্থাপন করা যে, মানবজাতি থেকে কতক লোককে মহান আল্লাহ রাসূল হিসেবে নির্বাচন করেছেন। মহান আল্লাহ তাদের কাছে অহী প্রেরণ করেছেন। তাদেরকে তিনি মানুষের জন্য সু-সংবাদদাতা, ভয়প্রদর্শনকারীরূপে প্রেরণ করেছেন। তারা আল্লাহ তা‘আলার পক্ষ থেকে তাঁর সৃষ্টিকুলের কাছে রিসালাতের দায়িত্ব, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাগুত তথা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করা হয় তাদের পরিত্যাগ করার পরিপূর্ণ দা‘ওয়াত মানবজাতির নিকট যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। এ সবই করেছেন মহান আল্লাহ তাদের প্রতি দয়াপরবশ হয়ে এবং তাদের বিপক্ষে প্রমাণ সুপ্রতিষ্ঠিত করার জন্য। মহান আল্লাহ বলেন:

﴿ٱللَّهُ يَصۡطَفِي مِنَ ٱلۡمَلَٰٓئِكَةِ رُسُلٗا وَمِنَ ٱلنَّاسِۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٞ ٧٥﴾ [ الحج : ٧٥ ]

“আল্লাহ ফিরিশতা ও মানুষের মধ্য থেকে রাসূল মনোনীত করেন। অবশ্যই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা”। [সূরা আল-হাজ, আয়াত: ৭৫]

﴿وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسۡ‍َٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ ٤٣﴾ [ النحل : ٤٣ ]

“আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই রাসূল হিসেবে প্রেরণ করেছি, যাদের প্রতি আমি অহী পাঠিয়েছি। সুতরাং জ্ঞানীদেরকে জিজ্ঞাসা কর, যদি তোমরা না জানো”। [সূরা আল-হাজ, আয়াত: ৭৫] আমি

মহান আল্লাহ বলেন:

﴿رُّسُلٗا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى ٱللَّهِ حُجَّةُۢ بَعۡدَ ٱلرُّسُلِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا ١٦٥﴾ [ النساء : ١٦٥ ]

“আর আমি (পাঠিয়েছি) রাসূলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, যাতে আল্লাহর বিপক্ষে রাসূলদের পর মানুষের জন্য কোনো অজুহাত না থাকে। আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়”। [সূরা আন-নিসা, আয়াত: ১৬৫]

মহান আল্লাহ বলেন:

﴿وَلَقَدۡ بَعَثۡنَا فِي كُلِّ أُمَّةٖ رَّسُولًا أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱجۡتَنِبُواْ ٱلطَّٰغُوتَۖ ٣٦﴾ [ النحل : ٣٦ ]

“আর আমি অবশ্যই প্রত্যেক জাতির প্রতি রাসূল প্রেরণ করেছি যে, তোমরা আল্লাহর ইবাদাত কর এবং পরিহার কর তাগূতকে”। [সূরা আন-নাহল, আয়াত: ৩৬]