hadith book logo

কুরআন ও হাদীসের আলোকে সহজ আকীদা

লেখকঃ ড. আহমাদ ইবন আব্দুর রহমান আল-কাযী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা

আর তা হচ্ছে এ কথার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা যে, মহান আল্লাহ তার চিরন্তন ও অনাদি জ্ঞানে সমস্ত মাখলুকের ভাগ্যকে নির্ধারণ করে রেখেছেন এবং লাওহে মাহফুজে তা লিপিবদ্ধ করে রেখেছেন। তিনি তার ইচ্ছা অনুযায়ী তার ধারাবাহিকতা বজায় রাখেন এবং স্বীয় কুদরাত দ্বারা তা সংঘটিত ও বাস্তবায়ন করেন। মহান আল্লাহ বলেন:

﴿ إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرٖ ٤٩﴾ [ القمر : ٤٩ ]

“নিশ্চয় আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী”। [সূরা আল-কামার, আয়াত: ৪৯]

﴿وَخَلَقَ كُلَّ شَيۡءٖ فَقَدَّرَهُۥ تَقۡدِيرٗا ٢﴾ [ الفرقان : ٢ ]

“তিনি সব কিছু সৃষ্টি করেছেন। অতঃপর তা নিপুণভাবে নিরূপণ করেছেন”। [সূরা আল-ফুরকান, আয়াত: ২]