hadith book logo

কুরআন ও হাদীসের আলোকে সহজ আকীদা

লেখকঃ ড. আহমাদ ইবন আব্দুর রহমান আল-কাযী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

দলীল দেওয়া ও মৌলিকতার ক্ষেত্রে সার্বিক মূলনীতি

এক- আকীদা, শরী‘আতের বিধান ও আচার-আচরণগুলো গ্রহণ করার মূলনীতিসমূহ হলো, কিতাব, বিশুদ্ধ হাদীস ও গ্রহণযোগ্য ইজমা। কোনো মতামত, কিয়াস, রুচি, বাস্তবতা অথবা কারো কথা সে যেই হোক না কেন এগুলো দ্বারা কুরআন, হাদীস ও গ্রহণযোগ্য ইজমার বিরোধিতা করা বৈধ নয়।

দুই- কুরআন ও হাদীস বুঝা ও জানার পথ হলো, প্রথম যুগের মুহাজির ও আনসার এবং ইহসানের সাথে যারা তাদের অনুসারী, তাদের পথে চলা। আর বিদ‘আতপন্থীদের পথসমূহ থেকে বিরত থাকা, যে পথগুলো কালামশাস্ত্রবিদ, তর্কশাস্ত্রবিদরা ও সূফীরা আবিষ্কার করেছে। মহান আল্লাহ বলেন:

﴿وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلۡهُدَىٰ وَيَتَّبِعۡ غَيۡرَ سَبِيلِ ٱلۡمُؤۡمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصۡلِهِۦ جَهَنَّمَۖ وَسَآءَتۡ مَصِيرًا ١١٥﴾ [ النساء : ١١٥ ]

“আর যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে তার জন্য হিদায়াত প্রকাশ পাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করবে, আমি তাকে সেই পথে নিয়ে যাব যে পথের সে পথিক হতে ইচ্ছা করবে। এবং তাকে প্রবেশ করাব জাহান্নামে। আর আবাস হিসেবে তা খুবই মন্দ”। [সূরা আন-নিসা, আয়াত: ১১৫]

তিন- সন্দেহ সংশয় মুক্ত সুস্পষ্ট জ্ঞান কখনও দোষ-কলুষমুক্ত বিশুদ্ধ দলীলের বিরোধিতা করে না। শরী‘আতের দলিলসমূহ বিবেককে হতভম্ব করে দেয়, কিন্তু বিবেক সেগুলোকে অসম্ভব বলে না। আর যে এ ধারণা পোষণ করে যে, দলিলসমূহ ও বিবেকের মধ্যে বৈপরীত্য রয়েছে তাহলে মনে করতে হবে যে তার বিবেক নষ্ট হয়ে গেছে। তখন দলিলসমূহ তথা শরী‘আতের ভাষ্যকে বিবেকের উপর প্রাধান্য দিতে হবে।

চার- বিদ‘আত: দীনের মধ্যে নব আবিষ্কৃত একটি পথ, যা শরী‘আতকে কলুষিত করে। বিদ‘আতের উপর চলা দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহর জন্য ইবাদত করার ক্ষেত্রে বাড়াবাড়ি করা। আর বিদ‘আতের রয়েছে বিবিধ প্রকার: আকীদাগত, আমলগত, কঠিন ও সহজ, কুফুরী ও ফাসেকী।