১
কুরআন ও হাদীসের আলোকে সহজ আকীদা
লেখকঃ ড. আহমাদ ইবন আব্দুর রহমান আল-কাযী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
আল্লাহর উপর ঈমানের অন্তর্ভুক্ত বিষয়সমূহ
প্রথমত: আল্লাহর অস্তিত্বের উপর ঈমান:
সবচেয়ে বড় সত্য ও বাস্তবতা হলো, আল্লাহর অস্তিত্ব। একে স্বীকার করাই সত্যবাদিতা। মহান আল্লাহ বলেন:
﴿ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلۡبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ ٦٢﴾ [ الحج : ٦٢ ]
“আর এটা এজন্য যে, নিশ্চয় আল্লাহই সত্য এবং তারা তাঁর পরিবর্তে যাকে ডাকে, অবশ্যই তা বাতিল। আর নিশ্চয় আল্লাহ তো সমুচ্চ, সুমহান”। [সূরা আল-হাজ, আয়াত: ৬২]
আর আল্লাহর অস্তিত্বে সন্দেহ করাই হচ্ছে বড় মিথ্যাচার ও জঘন্য পাপাচার। মহান আল্লাহ বলেন:
﴿قَالَتۡ رُسُلُهُمۡ أَفِي ٱللَّهِ شَكّٞ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ ١٠﴾ [ ابراهيم : ١٠ ]
“তাদের রাসূলগণ বলেছিল, ‘আল্লাহর ব্যাপারেও কি কোনো সন্দেহ আছে, যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা?”। [সূরা ইবরাহীম, আয়াত: ১০]
আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হটকারিতা, অহংকার ও কুফরি। মহান আল্লাহ বলেন:
﴿قَالَ لَقَدۡ عَلِمۡتَ مَآ أَنزَلَ هَٰٓؤُلَآءِ إِلَّا رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ بَصَآئِرَ وَإِنِّي لَأَظُنُّكَ يَٰفِرۡعَوۡنُ مَثۡبُورٗا ١٠٢﴾ [ الاسراء : ١٠٢ ]
“সে বলল, ‘তুমি জান যে, এ সকল বিষয় কেবল আসমানসমূহ ও জমিনের রবই নাযিল করেছেন প্রত্যক্ষ প্রমাণ হিসেবে। আর হে ফির‘আউন, আমি তো ধারণা করি তুমি ধ্বংসপ্রাপ্ত”। [সূরা আল-ইসরা, আয়াত: ১০২]
মহান আল্লাহ আরও বলেন:
﴿قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٣ قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ٢٤ قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ ٢٥ قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ٢٦ قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ ٢٧ قَالَ رَبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ ٢٨﴾ [ الشعراء : ٢٣، ٢٨ ]
“ফির‘আউন বলল, ‘সৃষ্টিকুলের রব কে?’ মূসা বলল, ‘ তিনি হলেন আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাক।’ ফির‘আউন তার আশেপাশে যারা ছিল তাদেরকে বলল, ‘তোমরা কি মনোযোগসহ শুনছ না’? মূসা বলল, ‘তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব’। ফির‘আউন বলল, ‘তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রাসূল নিশ্চয়ই পাগল’। মূসা বলল, ‘তিনি পূর্ব ও পশ্চিম এবং এতদোভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা বুঝে থাক’।
[সূরা আশ-শু‘আরা, আয়াত: ২৩, ২৮]