hadith book logo

কুরআন ও হাদীসের আলোকে সহজ আকীদা

লেখকঃ ড. আহমাদ ইবন আব্দুর রহমান আল-কাযী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

আল্লাহর ওলীগণ

প্রত্যেক মুমিন মুত্তাকীই আল্লাহর ওলী। মহান আল্লাহ বলেন:

﴿أَلَآ إِنَّ أَوۡلِيَآءَ ٱللَّهِ لَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٦٢ ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ ٦٣﴾ [ يونس : ٦٢، ٦٣ ]

“শুনে রাখ, নিশ্চয় আল্লাহর ওলী বা বন্ধু তারাই যাদের কোনো ভয় নেই এবং দুশ্চিন্তাও নেই। তারা ঈমানদার এবং আল্লাহর সঠিক অনুগত মানুষ”। [সূরা ইউনুস, আয়াত: ৬২, ৬৩]

আল্লাহর ওলী হওয়ার ক্ষেত্রে তাদের মান মর্যাদা ও সম্মান তাদের ঈমান ও তাকওয়া অনুযায়ী নির্ধারণ হয়ে থাকে। তাদের দাবি বা বংশ মর্যাদার কারণে নয়। মহান আল্লাহ বলেন:

﴿إِنَّ أَكۡرَمَكُمۡ عِندَ ٱللَّهِ أَتۡقَىٰكُمۡۚ ١٣﴾ [ الحجرات : ١٣ ]

“তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন”। [সূরা আল-হুজরাত, আয়াত: ১৩]