১
অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ প্রসঙ্গ
লেখকঃ ড. রাগিব আস-সারজানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
তৃতীয় অধ্যায়: অমুসলিমদের প্রতি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন
কখনো দেখা যায় যে, কোনো সম্প্রদায় অন্য সম্প্রদায়ের অস্তিত্বকে স্বীকার করে ঠিকই কিন্তু তাদেরকে সম্মান ও মূল্যায়ন করে না। যেমন, আমরা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ইউরোপীয়দেরকে দেখেছি যে, তারা তাদের হোটেল-রেস্তোরা কিংবা বাসা-বাড়িতে এ ধরণের সাইনবোর্ড ঝুলিয়ে রাখত –‘কুকুর ও ইয়াহূদীদের প্রবেশ নিষেধ’। এর দ্বারা প্রতিয়মান হয় যে, ইরোপীয় খ্রিস্টানরা ইয়াহূদীদেরেকে স্বতন্ত্র জাতি হিসেবে স্বীকার করে এমনকি তাদের ইনজিলেও ইয়াহূদীদের বিস্তর আলোচনা রয়েছে। তবে তাদেরকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবেই নূন্যতম সম্মানটুকুও দিতে চায় না এবং তাদেরকে কুকুরের সাথে তুলনা করে বরং তারা প্রাণি হিসেবে কুকুরের সাথে যেসব সহমর্মিতামূলক আচরণ করে ইহুদীদের সাথে তাও করে না। অনুরূপ আচরণ করে স্বেতাঙ্গ আমেরিকানরা আফ্রিকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ আমেরিকানদের সাথেও। এমনকি তারাও নিজেদের বাসা-বাড়ির গেইটে লিখে রাখত ‘কুকুর ও নিগ্রোদের প্রবেশ নিষেধ’। এটি মানবতা বিবর্জিত বিকৃত চিন্তাধারার বহিঃপ্রকাশ, যা একজন মানুষকে মানুষ হিসেবে প্রাপ্য মূল্যায়ন ও অধিকার থেকেও বঞ্চিত করে রাখে। কিন্তু ইসলাম এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করে। ইসলাম যে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুধু স্বীকৃতিই দেয় না; বরং তাদেরকে যথাযোগ্য মর্যাদার আসনে সমাসীনও করে এ অধ্যায়ে আমরা সে কথাই আলোচনা করব ইনশা-আল্লাহ। এ অধ্যায়কে আমরা চার পরিচ্ছেদে বিভক্ত করবো:
প্রথম পরিচ্ছেদ: অমুসলিমদের সাথে কথোপকথনের মাধুর্য্য।
দ্বিতীয় পরিচ্ছেদ: অমুসলিমদেরকে ইসলামের প্রতি আহ্বানের নববী পদ্ধতি।
তৃতীয় পরিচ্ছেদ: অমুলিমদের প্রশংসা করা প্রসঙ্গে।
চতুর্থা পরিচ্ছেদ: অমুসলিমদের দূত ও প্রতিনিধিদের প্রতি সম্মান প্রদর্শনের নববী প্রটোকল।
প্রথম পরিচ্ছেদ: অমুসলিমদের সাথে কথোপকথনের মাধুর্য্য।
দ্বিতীয় পরিচ্ছেদ: অমুসলিমদেরকে ইসলামের প্রতি আহ্বানের নববী পদ্ধতি।
তৃতীয় পরিচ্ছেদ: অমুলিমদের প্রশংসা করা প্রসঙ্গে।
চতুর্থা পরিচ্ছেদ: অমুসলিমদের দূত ও প্রতিনিধিদের প্রতি সম্মান প্রদর্শনের নববী প্রটোকল।