hadith book logo

অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ প্রসঙ্গ

লেখকঃ ড. রাগিব আস-সারজানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

দ্বিতীয় অধ্যায়: অমুসলিমদের স্বীকৃতি

কিছু প্রতিকূল ধারণাগ্রস্থ ও মুসলিমগণের অন্ধ বিরুদ্ধবাদীরা এ কথা দাবী করে যে, মুসলিমগণ আকীদাহ তথা ধর্ম-বিশ্বাসে ভিন্নমত পোষণকারীদের সম্পর্কে সম্যক জ্ঞাত নয়, তাদের অস্তিত্বকে স্বীকার করে না এবং তাদের দীনকে দীনই মনে করে না। তারা মনে করে -ইয়াহূদী খ্রিস্টানসহ মুসলিমগণের চারপাশে সহাবস্থানকারী অন্যান্য সম্প্রদায়ের অস্তিত্বকেও মুসলিমরা সহ্য করতে পারে না।

আর আমি বলি বিরুদ্ধবাদীদের এ দাবীগুলো সকল জ্ঞানী মহলে পরিচিত পরিভাষা “এসক্বাত” [‘এসকাত’ হলো এমন একটি প্রতিরক্ষামূলক কৌশলের নাম, যার দ্বারা ব্যক্তি তার স্বভাবজাত বিদ্বেষমূলক অন্যায় ইচ্ছা বা ত্রুটি অন্যের ওপর আরোপিত করে নিজেকে দায়মুক্ত করা অপচেষ্টা করে।] বৈ কিছুই নয়। এসক্বাত হলো, নিজের মধ্যে বিদ্যমান ত্রুটির দায়ভার অন্যের ওপর চাপিয়ে দেওয়ার নাম। যথা আরবী প্রবাদ বাক্য রয়েছে,

رمتني بدائها وانسلت

“সে তার নিজের দোষ-ত্রুটি আমার দিকে ছুঁড়ে মেরে নিজে কেটে পড়লো।”

কে কাকে স্বীকৃতি দেয় না?

সূচনালগ্ন থেকে ইসলামের ঘটনাবলীর দিকে লক্ষ্য করলেই বুঝা যাবে কে কাকে স্বীকৃতি দেয় না এবং কে কাকে অস্বীকার করে।

আমি অত্র গ্রন্থের আগত পৃষ্ঠাসমূহে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চরিত্রের একটি সমীক্ষা উপস্থাপন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ। যেন উপরোক্ত প্রশ্নসমূহের জবাব প্রদান সহায়ক হয়ে যায়। আমার সমীক্ষাটি দু’টি পরিচ্ছেদে বিভক্ত হবে।

প্রথম পরিচ্ছেদ: অমুসলিমদের ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি।

দ্বিতীয় পরিচ্ছেদ: অমুসলিমরা কি মুসলিমগণের ব্যাপারে জানে বা স্বীকার করে?