hadith book logo

অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ প্রসঙ্গ

লেখকঃ ড. রাগিব আস-সারজানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

এ মহা সত্যের কেন এতো বিরোধিতা?

ইসলামের বিধি-বিধান ও নবী চরিত্র এত মহান ও গৌরবময়, সু-সভ্য, পাক-পবিত্র ও মহৎ হওয়া সত্ত্বেও পৃথীবির অনেক মানুষ আছে যারা এ মহান দীন ও মহা নবীকে অস্বীকার করে, তার ওপর মিথ্যারোপ করে। শুধু তাই নয় অস্বীকার ও মিথ্যারোপের সীমা ছাড়িয়ে অনেকে নিন্দা, অপবাদ, গালাগালি, কটুক্তি এবং আরো নানাভাবে আঘাত করতেও ছাড়ে না। দীন ইসলামের এসব বিরুদ্ধাচরণ দেখে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা-মানবের ব্যাপারে এ সকল ধৃষ্টতামূলক ব্যবহার দেখে হয়রান হয়ে যেতে হয়। বিবেক স্তব্ধ হয়ে যায়। এটা কীভাবে সম্ভব? এরা কি অন্ধ? এদের চক্ষু কি প্রকাশ্য দিবালোককে দেখতে পায় না? এদের বিবেকের দুয়ার কি তালাবদ্ধ? এরা কি সুস্পষ্ট সত্যকে অনুধাবন করতে পারে না?