hadith book logo

অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ প্রসঙ্গ

লেখকঃ ড. রাগিব আস-সারজানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

পঞ্চম অধ্যায়: অমুসলমিদরে সাথে সদাচরণ

জ্ঞানী ব্যক্তি মাত্রই শান্তিতে বসবাস করার স্বপ্ন লালন করে। এ স্বপ্ন ও আশা-আকাঙ্খা নিয়েই বেঁচে থাকে। পারস্পরিক বিভিন্ন পক্ষের মাঝে সম্মান ও ভদ্রতা বজায় রেখে চলে। আকীদা-বিশ্বাসে, চিন্তা-চেতনায় ও জাতি-সত্তায় বিরোধীদের সাথে সমঝোতা করে চলতে চায়। কর্মক্ষেত্রের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। যাতে যুলুম- নির্যাতনের পথ বন্ধ হয়ে যায়।

কিন্তু এ শ্রেণির লোকের সংখ্যা খুবই সল্প। একই কর্মক্ষেত্রে হওয়া সত্ত্বেও অনেক কম লোকই আছে যারা হাসি-খুশি, হৃদ্যতা-ভালোবাসা এবং শান্তি ও নিরাপত্তার সাথে পরস্পরিক সম্পর্ক স্থাপন করার মাধ্যমে চুড়ান্ত উন্নতি ও অগ্রগতির স্বপ্ন দেখতে পারে।

আর বিরুদ্ধবাদীদের সাথে সদাচরণ করা ও প্রতিপক্ষের প্রতি অনুগ্রহ করা এবং এটাকে জীবনের সকল ক্ষেত্রে মূলনীতি বানিয়ে নেওয়ার কথা তো অনেকে কল্পনাও করতে পারে না!

এটাই ইসলাম...।

জগতের অধিকাংশ মানুষই; বরং অধিকাংশ মুসলিমই যাকে এখনো চিনতেই পারে নি...।

আল্লাহ চাহে তো এ অধ্যায়ে আমরা অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদাচরণ প্রসঙ্গে আলোচনা করব। অধ্যায়টি নিন্মোক্ত তিনটি পরিচ্ছেদে বিভক্ত:

প্রথম পরিচ্ছেদ: অমুসলিমদের সাথে সদাচরণের ঐশী পদ্ধতি।

দ্বিতীয় পরিচ্ছেদ: অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদাচরণ।

তৃতীয় পরিচ্ছেদ: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতনকারী অমুসলিমদের সাথে তাঁর সদাচরণ।