১
অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ প্রসঙ্গ
লেখকঃ ড. রাগিব আস-সারজানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
অনুবাদকের কথা
সকল প্রশংসা মহান আল্লাহ তা‘আলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় হাবীব মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সকল নবী-রাসূলগণের ওপর। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল।
আমরা জানি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো ইসলামী শরীয়তের প্রতিটি বিধি-বিধানের বাস্তব অনুশীলনের প্রদর্শনক্ষেত্র। তাই নবী-জীবন আমাদের জন্য জীবনাচারের এক অভিনব পন্থা পেশ করেছে। যাতে কিয়ামত পর্যন্ত আগত মানবগোষ্ঠির প্রতিটি ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রকে সম্ভাব্য যতগুলো ঘটনাপ্রবাহের মুখোমুখি হতে হবে সকল কিছুর শর‘ঈ সমাধানের বাস্তব ও সুস্পষ্ট নমুনা বিদ্যমান রয়েছে।
যে সমাজে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন সে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সাথে চাল-চলন ও আচার-আচরণের সুস্পষ্ট দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে তাঁর জীবনীতে। আর সে সমাজের সিংহভাগ জনগোষ্ঠীই ছিলো ইয়াহুদী, খ্রিস্টান ও মুশরিক প্রভৃতি অমুসলিমরা।
এ গ্রন্থটি রচিত হয়েছে অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ বিষয়ে। লেখক গ্রন্থটিতে বিস্তারিতভাবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিভিন্ন শ্রেণির অমুসলিমদেরকে সামাজিক স্বীকৃতি দান, তাদের প্রতি সম্মান প্রদর্শন, সদাচরণ, ন্যায়পরায়ণতা এবং বিশেষ করে শত্রুনেতাদের প্রতি তাঁর মহানুভবতার চমৎকার বিবরণ পেশ করেছেন।
মুসলিম উম্মাহর নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ ও চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য বইটির গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে বাংলাভাষায় কোনো বই আমার নজরে পড়ে নি। তাই বিষয়টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুধাবন করে বাংলা ভাষায় এর অনুবাদ করার প্রয়াসী হই। অনুবাদে কোনো ভুলত্রুটি দৃষ্টিগোচর হলে আমাকে অবহিত করার জন্য পাঠকের নিকট বিনীত অনুরোধ রইল। অসীম দয়ালু আল্লাহর নিকট আকুল আবেদন, তিনি যেন খালেসভাবে তাঁরই জন্য আমার এ পরিশ্রম কবূল করেন এবং এ কাজের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দুনিয়ার কল্যাণ ও আখিরাতে নাজাতের অসীলা করে দেন। আমীন।
মু. সাইফুল ইসলাম
উসতায
জামিয়া সাঈদিয়া কারীমিয়া, ভাটারা, ঢাকা-১২১২
ই-মেইল: [email protected]