১
অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ প্রসঙ্গ
লেখকঃ ড. রাগিব আস-সারজানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪০
প্রথম আবেদন: সাধারণ মুসলিমদের প্রতি।
হে মুসলিম সম্প্রদায়..!
কতইনা মহান দীন আপনারা পালন করছেন, কতইনা উন্নত জীবন বিধান আপনারা অনুসরণ করছেন। ইসলাম হচ্ছে সুপ্রতিষ্ঠিত দীন। এটি নাযিল করেছেন যিনি প্রকাশ্য গোপন সব জানেন। এর ভিত্তি স্থাপন করেছেন স্বয়ং মহান আল্লাহ, যিনি সকল সুক্ষ্ম সুক্ষ্ম বিষয়েও সম্যক জ্ঞাত।
আপনারা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির নিকট প্রেরিত সর্বশেষ বার্তা বহন করছেন। মহৎ, সর্বজনীন ও স্বয়ংসম্পূর্ণ বার্তা। যা দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য প্রেরিত হয়েছে।
আল্লাহ আপনাদেরকে এমন নি‘আমত দান করেছেন যার কোনো সীমা নেই। তা হচ্ছে ইসলামের নি‘আমত। সুতরাং নি‘আমতের শুকরিয়া আদায় করুন। আল্লাহ স্বীয় অনুগ্রহের দ্বার উন্মুক্ত করে দিবেন। ইসলামের নি‘আমতের শোকরিয়া আদায় করার পদ্ধতি হচ্ছে,
প্রথমত: ইসলামের ক্ষুদ্র থেকে বৃহৎ সকল বিধানকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা।
দ্বিতীয়ত: পৃথিবীর সকল জাতি-গোষ্ঠীর নিকট এর সুস্পষ্ট ও সঠিক দাওয়াত তুলে ধরা। দায়িত্ব অনেক বড় এবং প্রাপ্তিও অত্যন্ত মহান।
আপনাদের ওপর নবীদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। কেননা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নেই। দীন ইসলামের পরেও আর কোনো দীন নেই।
হে মুসলিম ভাইয়েরা..!
আপনাদের নিকট এ মহা বাণী বিশুদ্ধ ও অবিকৃতভাবে এসে পৌঁছেছে। কারণ নবী যুগের এবং পরবর্তী যুগের একদল অতি নিষ্ঠাবান পুরুষ ও নারী তা বহন করে এনেছেন। নইলে আপনাদের পর্যন্ত এ দীন অবিকৃতভাবে পৌঁছতো না।
হে মুসলিম জাতি..!
আপনারা স্বীয় দীন নিয়ে গর্ব করতে পারেন। সর্বশ্রেষ্ঠ মহামানব, নবী-রাসূলগণের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করুন। যারা কুফুরীতে ছুটাছুটি করছে তারা যেন আপনাদেরকে বিভ্রান্ত না করে। তারা আল্লাহর কিছুই করতে পারবে না। তারা যে নবী জীবনীতে দুর্নাম করে বেড়াচ্ছে তা যেন আপনাদের মনকে দুর্বল করতে না পারে। কেননা তা যত বর্ধিত ও ভয়াবহ আকারই ধারণ করুক না কেন -এটি হচ্ছে মানব সৃষ্ট ষড়যন্ত্র মাত্র, যার বর্ণনায় আল্লাহর এ বাণীই ﴿وَيَمۡكُرُونَ﴾ “আর তারা ষড়যন্ত্র করে”- যথেষ্ট।
অপর পক্ষে আল্লাহর ঘোষণাটিও আপনাদের জানা থাকা উচিত।
﴿وَيَمۡكُرُ ٱللَّهُۖ وَٱللَّهُ خَيۡرُ ٱلۡمَٰكِرِينَ ٣٠ ﴾ [ الانفال : ٣٠ ]
“আল্লাহও কৌশল অবলম্বন করেন। বস্তুত আল্লাহ সর্বোত্তম কুশলী।” [সূরা আল-আনফাল, আয়াত: ৩০]।
ততদিন ইসলাম ঠিকে থাকবে যতদিন পৃথিবীতে প্রাণ ও প্রাণীর অস্তিত্ব থাকবে। মানুষ যতদিন থাকবে ইসলামি শরী‘আতও স্বমহিমায় ততদিন বিদ্যমান থাকবে। আল্লাহ নিজ কর্মসম্পাদনে চিরবিজয়ী; কিন্তু অধিকাংশ মানুষই তা বুঝে না।